ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মার্চেই সড়কে ঝরল ৫৩২ প্রাণ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সড়কপথে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। সদ্য বিদায়ী মার্চ মাসে দেশের বিভিন্ন স্থানে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৩২ জন এবং আহত হয়েছেন আরও ২ হাজার ২২১ জন।
শনিবার (১১ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন সংবাদমাধ্যম এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত খবর বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়েছে ১১ দশমিক ২৮ শতাংশ। ফেব্রুয়ারিতে প্রতিদিন গড়ে ১৫ দশমিক ৪২ জনের মৃত্যু হলেও মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ১৬ জনে।
মার্চ মাসে নিহতদের মধ্যে ৬৬ জন নারী এবং ৯৮ জন শিশু রয়েছে। যানবাহনের ধরন অনুযায়ী মোটরসাইকেল দুর্ঘটনাই সবচেয়ে বেশি প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসজুড়ে মোটরসাইকেল চালক ও আরোহী মিলিয়ে ২০৪ জন নিহত হয়েছেন।
এছাড়া বাস দুর্ঘটনায় ৪৫ জন, তিন চাকার যানবাহন—ইজিবাইক, সিএনজি ও লেগুনার যাত্রী ৯৪ জন এবং ব্যক্তিগত গাড়ি যেমন প্রাইভেটকার ও মাইক্রোবাসের ৪৬ জন আরোহী প্রাণ হারিয়েছেন। বিশ্লেষণে দেখা যায়, মোট ১ হাজার ৮টি যানবাহন এসব দুর্ঘটনায় জড়িত ছিল, যার মধ্যে ২৪৪টি ছিল মোটরসাইকেল।
সড়কপথের পাশাপাশি রেল ও নৌপথেও প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সময়ে ৪৮টি রেল দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছেন। অন্যদিকে ১৪টি নৌ দুর্ঘটনায় ১২ জন নিহত, ২৭ জন আহত এবং ৩ জন এখনো নিখোঁজ রয়েছেন।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এই বিভাগে ১২৬টি দুর্ঘটনায় ১৩৭ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকায় ৪৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, যেখানে ২৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে—২৬৪টি এবং জাতীয় মহাসড়কে—১৭১টি। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ২৩১টি এবং মুখোমুখি সংঘর্ষে ১৬৬টি দুর্ঘটনা ঘটেছে।
সংস্থাটির মতে, অতিরিক্ত গতি ও বেপরোয়া যানবাহন চালানোই এসব দুর্ঘটনার প্রধান কারণ। এছাড়া যানবাহনের যান্ত্রিক ত্রুটি, চালকদের অদক্ষতা, শারীরিক ও মানসিক অসুস্থতা, ত্রুটিপূর্ণ সড়কব্যবস্থা এবং চালকদের বেপরোয়া মানসিকতাকেও দুর্ঘটনার গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- বাংলাদেশে যেসব চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ২০২৬