ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। সম্ভাব্য এই আলোচনায় হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে বলে তিনি জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে পারে।
তবে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির প্রশ্নে আপাতত অনড় অবস্থানেই রয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, লেবাননের ক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি কার্যকর হবে না। এর আগে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার সময়ও তিনি জানিয়েছিলেন, সেই চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শান্তি আলোচনার অগ্রগতি ঘটাতে ইসরায়েল লেবাননের ওপর হামলা কিছুটা কমিয়ে আনতে পারে।
নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, তিনি ‘বিবি’ নামে পরিচিত ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং হামলা কিছুটা কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। ট্রাম্পের মতে, বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষেরই কিছুটা সংযত থাকা প্রয়োজন।
এদিকে ইরানের কর্মকর্তারা লেবাননে হামলাকে চুক্তি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তারা আবারও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করা এবং পাল্টা হামলার হুমকি দিয়েছেন।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত