ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নিরপেক্ষতার প্রশ্ন তুলে বিরোধী দলের ওয়াকআউট
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় সংসদ অধিবেশনে তীব্র উত্তেজনার মধ্যে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে সংসদ কক্ষ ত্যাগ করে বিরোধী দল। এর আগে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলেন তিনি এবং স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। বিশেষ কমিটির বৈঠকের সমঝোতা ভঙ্গ করে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ সংশোধিত আকারে পাস করাকে কেন্দ্র করেই এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ বিতর্কের পর বিরোধী দল সংসদে অবস্থান শেষ করে ওয়াকআউটের সিদ্ধান্ত নেয়।
ওয়াকআউট শেষে ডা. শফিকুর রহমান বলেন, তারা দুঃখ ও ক্ষোভ নিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেছেন। তার ঘোষণার পরপরই বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্যরাও একে একে অধিবেশন থেকে বেরিয়ে যান।
পূর্বের দিনও ‘গণবিরোধী’ বিল পাসের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল। চলতি অধিবেশনে এটি ছিল তাদের চতুর্থ ওয়াকআউট। বিল পাসকে কেন্দ্র করে সংসদে তীব্র উত্তেজনা ও মতবিরোধ দেখা দিয়েছে, যা অধিবেশনকে আরও বিতর্কিত করে তুলেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল