ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গণভোট বাস্তবায়নের দাবিতে ৩ শিক্ষার্থীর অনশনের ৫০ ঘণ্টা পার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান আমরণ অনশনে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গভীর সংকটে রয়েছেন আন্দোলনরত তিন শিক্ষার্থী। জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষা এবং আরও দুটি দাবি বাস্তবায়নের আহ্বানে তারা টানা অনশন চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার (১০ এপ্রিল) প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অনশন ৫০ ঘণ্টা অতিক্রম করে। ক্লান্ত ও দুর্বল শরীর নিয়েও রাজু ভাস্কর্যের পাদদেশে শুয়ে থাকতে দেখা যায় অনশনকারীদের। তাদের পাশে থাকা কয়েকজন স্বেচ্ছাসেবক পাখা দিয়ে বাতাস করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছেন। তবে চিকিৎসা গ্রহণ বা ডাক্তার দেখানোর বিষয়ে অনশনকারীরা এখনো অনড় অবস্থানে রয়েছেন।
বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠন এবং শহিদ পরিবারের সদস্যরা অনশনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। বুধবার রাতে ডাকসু ভিপি সাদিক কায়েম সেখানে উপস্থিত হয়ে সংহতি জানান। পরদিন দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবসহ আরও কয়েকজন রাজনৈতিক নেতা সংহতি প্রকাশ করেন। একই দিন রাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী উপস্থিত হয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের আপস জনগণ মেনে নেবে না এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পরে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান এবং শুক্রবার শহিদ পরিবারের সদস্যরা শহিদী সমাবেশ করে সংহতি জানান। জাগপা ও রাকসুর নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান থেকে সরে যাবেন না। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় সংসদে উত্থাপন ও বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে বিল আকারে আনা এবং জুলাই সনদের অন্যান্য বিষয় বাস্তবায়নের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত