ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
এসএসসি খাতা মূল্যায়নে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে পরীক্ষকদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, খাতায় যা-ই লেখা থাকুক, সঠিক উত্তর যাচাই করে যথাযথ নম্বর দিতে হবে; কোনোভাবেই কম বা বেশি নম্বর দেওয়া যাবে না।
শুক্রবার (১০ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এবং সংশ্লিষ্ট মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলোর এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর কেন্দ্র সচিবদের সঙ্গে জুম মিটিংয়ে তিনি এসব নির্দেশনা দেন।
শিক্ষকদের নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আগেও আমি শিক্ষকদের নিরাপত্তা দিয়েছি, এবারও দেব। আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করুন।”
সভায় তিনি কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষা ঘিরে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি করা যাবে না। প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপন এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় নিরবচ্ছিন্ন নজরদারির জন্য আইপিএস ব্যবহারের নির্দেশ দেন তিনি। পার্বত্য চট্টগ্রামসহ দুর্গম এলাকার কেন্দ্রগুলোতেও এ ব্যবস্থা কার্যকর হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষকদের সহযোগিতায় নকলমুক্ত পরীক্ষা সম্ভব হয়েছিল, এবারও সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনায় জড়িতদের কঠোর আইনের আওতায় আনা হবে।
সভায় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, সবাই মিলে একটি মেধাবী জাতি গঠনে কাজ করতে হবে।
সভায় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত