ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
‘হজ ব্যবস্থাপনায় গাফিলতি মেনে নেওয়া হবে না’
নিজস্ব প্রতিবেদক: হজ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে কঠোর বার্তা দিয়েছেন সরকার। এবারের হজ আয়োজন নিয়ে কোনো ধরনের অব্যবস্থাপনা বা গাফিলতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অনুষ্ঠিত হজের সার্বিক প্রস্তুতি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কথা বলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
তিনি বলেন, হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকারের ভাবমূর্তি জড়িত। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না।
ধর্মমন্ত্রী আরও বলেন, এ বছরের হজ বর্তমান দায়িত্বশীল সরকারের প্রথম আয়োজন। তাই অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল ও উন্নত করতে হবে।
তিনি হজযাত্রীদের ‘আল্লাহর মেহমান’ উল্লেখ করে বলেন, তাদেরকে নিজের পরিবারের সদস্যের মতো আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে।
এ বছরের হজ ব্যবস্থাপনায় যেসব দপ্তর ও সংস্থা ভালো সেবা দেবে, তাদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
সভায় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান