ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিচার শুরু হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন স্থগিত থাকার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার আবারও শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির আদালত। সাম্প্রতিক পরিস্থিতির পরিবর্তনের পর বিচার প্রক্রিয়া পুনরায় চালু করার এ ঘোষণা আসে।
এর আগে ইরান ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধের কারণে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আদালত এই সিদ্ধান্ত জানায়।
ইসরায়েলি আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা শেষ হওয়ায় বিচারব্যবস্থা স্বাভাবিকভাবে চালু হচ্ছে এবং সেই সঙ্গে মামলার শুনানিও আগের নিয়মে পুনরায় শুরু হবে। শুনানি রবিবার থেকে বুধবার পর্যন্ত চলবে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতায় থাকা অবস্থায় অভিযুক্ত হওয়া প্রথম প্রধানমন্ত্রী তিনি। ২০১৯ সালে দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও আস্থাভঙ্গের অভিযোগ আনা হয়। যদিও তিনি সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।
২০২০ সালে এ মামলার বিচার কার্যক্রম শুরু হলেও বিভিন্ন কারণে তা একাধিকবার বিলম্বিত হয়। সরকারি দায়িত্ব ও রাজনৈতিক পরিস্থিতির কারণে শুনানি পিছিয়ে যায় বারবার।
এখন আবার বিচার কার্যক্রম শুরু হলেও পুরো প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কারাদণ্ডের সম্ভাবনাও রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর