ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে “প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর” সংক্রান্ত যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বুধবার (৮ এপ্রিল) রাতে তিনি বিষয়টিকে গুজব উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফরের দিন, তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। এমনকি তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও নির্ধারিত হয়নি।
বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে প্রচারিত তথ্য সঠিক নয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এসব খবরের কোনো ভিত্তি নেই এবং এগুলো সম্পূর্ণ মিথ্যা। তিনি সবাইকে গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারি তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর বিদেশ সফর সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) তার ফেসবুক পোস্টে একই ধরনের বক্তব্য দেন। তিনি লেখেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফরের দিন-তারিখ ও গন্তব্য এখনো নির্ধারিত হয়নি এবং এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানান।
সবশেষে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফর সংক্রান্ত কোনো তথ্য চূড়ান্ত হলে তা যথাযথভাবে গণমাধ্যমে জানানো হবে এবং তখনই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)