ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পেট্রল-অকটেনের মজুত কতদিন চলবে, জানাল জ্বালানি বিভাগ
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেও দেশের জ্বালানি তেলের সরবরাহ ও মজুত নিয়ে আশাবাদী অবস্থান নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, আগামী দুই মাস পেট্রল ও অকটেনের কোনো ঘাটতি হবে না এবং বর্তমান মজুত দিয়ে পরিস্থিতি স্বাভাবিকভাবে সামাল দেওয়া সম্ভব।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরকারি হিসাব অনুযায়ী বর্তমান মজুত হলো—ডিজেল ১ লাখ ৪৩ হাজার মেট্রিক টন, অকটেন ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন এবং পেট্রল ১৬ হাজার ৮১২ মেট্রিক টন।
তিনি আরও বলেন, সরকার শুধু স্বল্পমেয়াদে সরবরাহ নিশ্চিত করতেই নয়, বরং দীর্ঘমেয়াদে অন্তত তিন মাসের ব্যাকআপ মজুত গড়ে তুলতে কাজ করছে, যাতে ভবিষ্যতে কোনো সংকট তৈরি না হয়।
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে তেলের উচ্চমূল্য থাকা সত্ত্বেও দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে। প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি হলেও এর প্রকৃত খরচ ১৫৫ টাকা, ফলে প্রতি লিটারে ৫৫ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এতে মাসে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কোটি টাকার আর্থিক চাপ বহন করছে সরকার।
জনস্বার্থে এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বৈশ্বিক সংকটের মধ্যেও এমন সিদ্ধান্ত অনেক দেশের জন্য উদাহরণ হতে পারে।
অবৈধ মজুত ও কৃত্রিম সংকট ঠেকাতে দেশব্যাপী অভিযান জোরদার করা হয়েছে। এ পর্যন্ত ৭ হাজার ৩৪২টি স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার অবৈধভাবে মজুত তেল জব্দ করা হয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে অতিরিক্ত তেল মজুত না করার আহ্বান জানিয়েছে, কারণ এতে বাজারে অস্থিরতা সৃষ্টি হতে পারে।
এছাড়া জ্বালানি তেল বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে ‘ফুয়েল পাস’ প্রযুক্তির পাইলট প্রকল্প চালু হয়েছে। ঢাকার দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু রয়েছে এবং সফল হলে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে।
এলপি গ্যাসের দাম নিয়ে ভোক্তাদের অভিযোগ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানায় জ্বালানি বিভাগ। বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে সরকার সামগ্রিক মূল্য পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর