ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নিয়মিত কর দিয়ে বিদেশ থেকে টাকা আনা যাবে: এনবিআর
নিজস্ব প্রতিবেদক: বিদেশ থেকে অর্থ দেশে আনার ক্ষেত্রে কর পরিশোধের মাধ্যমে বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি জানান, নিয়ম মেনে কর পরিশোধ করে বিদেশি অর্থ দেশে আনার সুযোগ রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তবে কালোটাকা সাদা করার সুযোগ আর থাকবে না।
আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্-বাজেট আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। সভায় আবাসন খাতের প্রতিনিধিত্বকারী রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)সহ আবাসন ও নির্মাণসংশ্লিষ্ট ১৩টি সংগঠন তাদের বাজেট প্রস্তাব তুলে ধরে এবং বিভিন্ন বিষয়ে দাবি জানায়। এ সময় এসব প্রস্তাবের বিষয়ে ইতিবাচক দিকগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, দীর্ঘদিন ধরে দেশে কালোটাকার সংস্কৃতি বিদ্যমান থাকলেও তা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। কর ফাঁকির প্রবণতা নিরুৎসাহিত করতে সরকার এখন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমকে আর উৎসাহ দেওয়া হবে না।
রিহ্যাবের পক্ষ থেকে কালোটাকা নিয়ে আলোচনায় সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, অনেক প্রবাসী ঘোষণাবিহীন অর্থ দেশে পাঠান, যা অপ্রদর্শিত আয় হিসেবে গণ্য হয়। সেই অর্থ দিয়ে ফ্ল্যাট কেনার সুযোগ না থাকলে তা আবার বিদেশে চলে যায় বলে তিনি মত দেন।
জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠালে সরকার প্রণোদনা বা ভর্তুকি দিয়ে থাকে। পাশাপাশি মোবাইল ব্যাংকিংসহ সহজ মাধ্যমের মাধ্যমে এখন অর্থ পাঠানো আরও সহজ হয়েছে।
বৈঠকে আবাসন খাতে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করলে কর্তৃপক্ষ কোনো প্রশ্ন তুলবে না এমন সুযোগ পুনর্বহালের দাবি জানায় রিহ্যাব। সংগঠনটি আয়কর অধ্যাদেশে পূর্বের মতো বিধান ফিরিয়ে আনারও আহ্বান জানায়, যাতে কালোটাকা বিনিয়োগের সুযোগ আবার তৈরি হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত