ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
ঢাকা মেডিকেলে শিক্ষার্থী-চিকিৎসক দ্বন্দ্বে জরুরি বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর সৃষ্ট উত্তেজনা নিরসনে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৮টার দিকে হাসপাতালের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে একটি বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রক্টরিয়াল টিম, পুলিশের ডিসি এবং শিক্ষার্থীদের প্রতিনিধিরা। সংঘর্ষের ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে জরুরি বিভাগের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরবর্তীতে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যায়। উভয় পক্ষই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে, যা হাসপাতাল চত্বরে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হাসপাতাল ভবনের নিচে জরুরি বিভাগের প্রধান প্রবেশপথ ‘কেচি গেট’ বন্ধ করে দেওয়া হয় এবং সাময়িকভাবে জরুরি বিভাগের চিকিৎসা সেবা স্থগিত রাখা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, প্রেসক্রাইব করা একটি ইনজেকশন প্যাসিডিন জাতীয় হওয়ায় সেটি নিয়ে জটিলতা তৈরি হতে পারে। তার ধারণা, এ কারণেই ওষুধ বিক্রেতারা সেটি সরবরাহে অনীহা দেখান, যদিও সাধারণত এ ধরনের ইনজেকশন বিভিন্ন স্থানে সহজলভ্য। চিকিৎসকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আপাতত জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া