ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কোন শর্তে খুলে গেল হরমুজ প্রণালি
আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার প্রেক্ষিতে নিজেদের প্রতিরোধমূলক সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আক্রমণ বন্ধ করা হলে তাদের সশস্ত্র বাহিনীও প্রতিরোধমূলক অভিযান বন্ধ রাখবে।
এর পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি নিয়েও অবস্থান স্পষ্ট করেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দুই সপ্তাহের জন্য এই প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াত সম্ভব হবে। তবে এ ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং বিদ্যমান কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় নেওয়া জরুরি।
উল্লেখ্য, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য দুই সপ্তাহের যুদ্ধবিরতির আলোচনার প্রক্রিয়ার মধ্যেই ইরানের পক্ষ থেকে এমন সিদ্ধান্তকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত