ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
বিসিবির এডহক কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ জামায়াতের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর নির্বাচিত কমিটি ভেঙে এডহক কমিটি গঠনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা নিয়ে উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, বিসিবির নির্বাচিত কমিটি বাতিল করে নিয়মবহির্ভূতভাবে দলীয় ব্যক্তিদের নিয়ে এডহক কমিটি গঠন করা ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রমে হস্তক্ষেপের শামিল। তার মতে, এটি গণতান্ত্রিক চর্চা, মূল্যবোধ এবং আইনের শাসনের পরিপন্থী। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত কমিটি উপেক্ষা করে প্রশাসনিক বা দলীয় প্রভাবের মাধ্যমে এ ধরনের কমিটি গঠন গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত কেবল ক্রীড়াঙ্গনের সুশাসনকে প্রশ্নবিদ্ধ করে না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন করে। ক্রীড়া সংস্থাগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা অত্যন্ত জরুরি।
বিবৃতিতে তিনি ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অবিলম্বে এডহক কমিটি বাতিল করে নির্বাচিত কমিটির প্রতি সম্মান প্রদর্শন, এবং ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল