ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তরুণদের উত্থাপিত দাবি সংসদে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: তামাকমুক্ত তরুণ সমাজ গঠনে নতুন আইন প্রণয়নের ওপর জোর দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একইসঙ্গে তরুণদের উত্থাপিত দাবি সংসদে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবহারজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-কে দ্রুত আইন হিসেবে পাস করা জরুরি। তিনি আরও উল্লেখ করেন, আগামী অর্থবছরের বাজেটে তামাক পণ্যের দাম কার্যকরভাবে বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে এসব পণ্য শিশু-কিশোরদের নাগালের বাইরে থাকে। পাশাপাশি স্কুল-কলেজের ১০০ গজের মধ্যে তামাকপণ্য বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ও পরিচালক ড. শাফিউন নাহিন শিমুল বলেন, প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী তামাকপণ্যের দাম বাড়ানো হলে ৮৫ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় সম্ভব, যা বর্তমান অর্থবছরের তুলনায় প্রায় ৪৪ হাজার কোটি টাকা বেশি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম। তিনি জানান, দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক ব্যবহার করে এবং তামাকজনিত রোগে প্রতিদিন গড়ে ৫৪৬ জন মানুষ অকালে মৃত্যুবরণ করছে। তামাকের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা। তরুণদের তামাক থেকে দূরে রাখতে সিগারেটের মধ্যম ও নিম্ন স্তর একীভূত করে ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ১০০ টাকা নির্ধারণ এবং প্রতিটি প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।
শরিফুল ইসলাম আরও জানান, তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ বাস্তবায়ন এবং প্রস্তাবিত করনীতি কার্যকর করা গেলে তামাকজনিত ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমবে এবং দীর্ঘমেয়াদে প্রায় ১ লাখ ৮৫ হাজার ৪০৮ প্রাপ্তবয়স্ক ও ১ লাখ ৮৫ হাজার ৩৩৫ তরুণের অকাল মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে