ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিমান বাংলাদেশে এমডি ও ডিএমডি পদে নতুন নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ দুই পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন কাইজার সোহেল আহমেদ এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মইন উদ্দিন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়, কাইজার সোহেল আহমেদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে ডিএমডি নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সৈয়দ মইন উদ্দিন আহমেদকেও একই শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দীর্ঘদিন ধরে ডিএমডি পদটি শূন্য ছিল। নতুন নিয়োগের মাধ্যমে শীর্ষ ব্যবস্থাপনায় পূর্ণতা এলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সৈয়দ মইন উদ্দিন আহমেদ ২০০৭ সালে বিমানে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শেষ করে স্বেচ্ছা অবসর গ্রহণ করেন এবং পরবর্তীতে দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর