ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
২০২০-২০২১ অর্থবছর থেকে টিকা ব্যয়ের পূর্ণ হিসাব দিলেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয় সংসদে জানিয়েছেন, করোনা ভাইরাস মোকাবিলায় টিকা ও বিভিন্ন স্বাস্থ্যসামগ্রী সংগ্রহে ২০২০-২০২১ অর্থবছর থেকে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার সংসদে ফেনী-২ আসনের বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন। এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। নির্ধারিত কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্বে সদস্যরা বিভিন্ন বিষয়ে মন্ত্রীদের কাছে প্রশ্ন উত্থাপন করেন।
প্রশ্নকারী সংসদ সদস্য জানতে চান, করোনা মহামারির সময় টিকা ও অন্যান্য সরঞ্জাম কেনায় সরকারের ব্যয়, বরাদ্দ এবং এ খাতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, এবং হয়ে থাকলে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কি না।
জবাবে মন্ত্রী জানান, নির্ধারিত সময়সীমায় করোনা মোকাবিলায় টিকা ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় বাবদ মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে টিকা কেনায় ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা। সিরিঞ্জ কেনায় ব্যয় হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া টিকা ও সিরিঞ্জ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতে পরিবহন খাতে ব্যয় হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা এবং সিরিঞ্জ শিপিংয়ে ব্যয় হয়েছে ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা।
তিনি আরও জানান, টিকা ক্রয় সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ভবিষ্যতে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট