ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
দ্রুত বিল পাসে সংসদের নতুন সিদ্ধান্ত, দিনে দুই বেলা অধিবেশন
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপ দিতে জাতীয় সংসদের অধিবেশন এখন থেকে দিনে দুই দফায় পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে সংসদ অধিবেশন সকাল ও বিকেল—দুই সেশনেই অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে এসব অধ্যাদেশ বিল আকারে পাস করার প্রক্রিয়া চলছে। মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি বিল আকারে সংসদে পাস হয়েছে। এর মধ্যে গত ৬ এপ্রিল একদিনেই সাতটি বিল পাস করা হয়েছে। একই দিনে আরও তিনটি বিল সংসদে উত্থাপন করা হয়।
তবে বিরোধী দলের আপত্তির কারণে ওই তিনটি বিলের ওপর তাৎক্ষণিক সিদ্ধান্ত হয়নি। সেগুলো পরবর্তী কার্যদিবসে আলোচনার পর পাস হতে পারে বলে জানা গেছে।
চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে জানান, বিপুল সংখ্যক বিল পাসের কাজ শেষ করতে মঙ্গলবার থেকে প্রতিদিন দুই সেশনে অধিবেশন পরিচালনা করা হবে। প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন বিকেল সাড়ে ৩টায় শুরু হবে।
তিনি আরও জানান, প্রয়োজনে নির্ধারিত সময়ের বাইরে গিয়েও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজন হলে শুক্রবার (১০ এপ্রিল)ও সংসদের কার্যক্রম পরিচালিত হতে পারে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করে আইনে রূপান্তরের জন্য নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে সোমবার ১০টি অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন করা হয়। পরে সেগুলোর মধ্যে সাতটি বিল পাস হয়েছে এবং বাকি তিনটি আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্তের জন্য রাখা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল