ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, চুক্তি না হলে ‘তছনছ’ করার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটিকে দ্রুত একটি চুক্তিতে আসার জন্য কঠোর সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের ওপর কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং দেশটিকে ‘তছনছ’ করে দেওয়া হতে পারে।
তবে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্প নির্ধারিত মঙ্গলবার রাতের ডেডলাইনের মধ্যে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বড় ধরনের মতপার্থক্য রয়েছে, যা এত অল্প সময়ের মধ্যে সমাধান হওয়া কঠিন।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নিজেও ঘনিষ্ঠদের কাছে স্বীকার করেছেন যে চুক্তি সম্পন্ন হওয়া নিয়ে তিনি খুব বেশি আশাবাদী নন। যদিও আলোচনার মাধ্যমে পরিস্থিতি পরিবর্তনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ওয়ালস্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ট্রাম্প ইরানের সেতু ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে সামরিক হামলার নির্দেশ দিতে পারেন। তবে এমন সম্ভাবনা ঘিরে তার দল রিপাবলিকান পার্টির কিছু নেতার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তাদের আশঙ্কা, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়তে পারে এবং যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়ে যেতে পারে। এতে আগামী মধ্যবর্তী নির্বাচনে রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভেট বলেন, “শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই জানেন তিনি কী সিদ্ধান্ত নেবেন। খুব শিগগিরই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত