ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুরে ভর্তি পরীক্ষা সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
ফলাফল দেখতে শিক্ষার্থীদের প্রথমে গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর সাইন ইন পেজে গিয়ে পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর ড্যাশবোর্ডে থাকা ‘ফলাফল’ অপশন নির্বাচন করলেই ফল দেখা যাবে। চাইলে ফলাফল শিট ডাউনলোড বা প্রিন্ট করার সুযোগও রয়েছে।
এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।
গত ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ছিল ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়েছে। বি ইউনিটে ৯৩ হাজার ১০২টি আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৬ হাজার ৭৬২ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৮২ দশমিক ৪৫ শতাংশ।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে এ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ২৪০ জন আবেদন করেছেন। আগামী ১০ এপ্রিল এ ইউনিটের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে আর্কিটেকচার বিষয়ে পরীক্ষাও অন্তর্ভুক্ত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য ঘিরে আলোচনা