ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ঢাকায় অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সড়কে যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে অবৈধ আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (৫ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন বা রুট পারমিট ছাড়া পরিচালিত নাইট কোচ কাউন্টার, পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে রাতের সময়ে এসব কার্যক্রমের কারণে সড়কে তীব্র যানজট তৈরি হচ্ছে।
এ কারণে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়া মহানগরের অন্য কোনো স্থানে আন্তঃজেলা বাসের কাউন্টার পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের ৭ কার্যদিবসের মধ্যে স্ব-উদ্যোগে অবৈধ কাউন্টার সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।
ডিএমপি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা, কারাদণ্ড, রুট পারমিট বাতিল কিংবা মালামাল জব্দের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, জনস্বার্থ এবং রাজধানীর যানজট নিরসনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য ঘিরে আলোচনা