ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
রাজশাহীতে হামের আতঙ্ক, একদিনে পাঁচ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী অঞ্চলে হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ এবং তিনজনের মৃত্যু হয়েছে বেসরকারি সিডিএম হাসপাতাল-এ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুদের বয়স ছয় ও সাত মাস এবং তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
এছাড়া একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন শিশু। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১২৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৩৬ জন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জনে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪০ জন।
এদিকে রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে শনিবার দিবাগত রাতে দুজন এবং রোববার সকালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মৃত তিন শিশুর মধ্যে দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে এবং একজনের বাড়ি নাটোরে। হাসপাতালটির জেনারেল ম্যানেজার তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, হামের উপসর্গ নিয়েই তাদের মৃত্যু হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগ নেতানিয়াহুর
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- অফিসে গুরুত্বপূর্ণ সহকর্মী হতে যে বিষয়গুলো মনে রাখবেন
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার