ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের লক্ষ্য নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এই মুহূর্তে উত্তরণের জন্য প্রয়োজনীয় পূর্ণ প্রস্তুতি বাংলাদেশের নেই।
রোববার (৫ এপ্রিল) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওই সভায় দেশের উত্তরণ প্রস্তুতি পর্যালোচনার জন্য জাতিসংঘের সংস্থা UN-OHRLLS-এর একটি স্বতন্ত্র মূল্যায়নের মূল দিকগুলো উপস্থাপন করা হয়।
মন্ত্রী বলেন, বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীণ দেনার চাপ, উচ্চ সুদের হারে ঋণ গ্রহণের ঝুঁকি এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা দেশের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
তিনি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ‘দৈনন্দিন সংকট মোকাবিলা’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের প্রায় সব অর্থনৈতিক সূচকই নিম্নমুখী। সরকার এখন অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জ্বালানি সংকট ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলেও তিনি সতর্ক করেন। তার মতে, জ্বালানির প্রভাব খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে পড়বে, যার ফলে মূল্যস্ফীতি আরও বাড়ার ঝুঁকি রয়েছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, তবে দীর্ঘমেয়াদে এই চাপ বহন করা কঠিন হয়ে পড়বে।
মন্ত্রী আরও বলেন, সরকার জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে চায় না। তবে সরকারি ব্যয় অব্যাহত থাকলে শেষ পর্যন্ত তার প্রভাব জনগণের ওপরই পড়বে। এ কারণে নীতিগত সিদ্ধান্তগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় উত্তরণ প্রক্রিয়ায় কিছুটা সময় বাড়ানোর সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে উত্তরণ একটি বাস্তবসম্মত লক্ষ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় অর্থনীতির মৌলিক সূচকগুলো শক্তিশালী করতে অন্তর্বর্তী সময়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা রাবাব ফাতিমা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া