ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পে-স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে তারা এই স্মারকলিপি প্রদান করেন। সংগঠনটির আহ্বায়ক আবদুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম এতে স্বাক্ষর করেন এবং পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনা, জনসেবা প্রদান ও নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবিগুলো পূরণ হয়নি। এর ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পদোন্নতি বঞ্চনা এবং ব্লক পোস্ট সমস্যার কারণে কর্মচারীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এতে আরও বলা হয়, গত ১১ বছরে অন্তত দুইটি পে-স্কেল পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একটি পে-স্কেলও কার্যকর হয়নি। ফলে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা কঠিন জীবনযাপন করছেন বলে দাবি করা হয়।
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে স্মারকলিপিতে কয়েকটি যুক্তি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে— দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকা; সাধারণভাবে পাঁচ বছর পরপর নতুন পে-স্কেল ঘোষণার প্রচলন থাকলেও এক দশকের বেশি সময় ধরে তা না হওয়া; ২০১৫ সালের তুলনায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, পরিবহন, বাসাভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বহুগুণ বৃদ্ধি পাওয়া; বর্তমান বেতন কাঠামো সেই ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সরকারি চাকরির আকর্ষণ কমে যাওয়া এবং কর্মচারীদের মানসিক চাপ বৃদ্ধি পাওয়া; পাশাপাশি ন্যায্য বেতন নিশ্চিত করা হলে কর্মস্পৃহা ও দায়িত্ববোধ বাড়বে, যা প্রশাসনিক কার্যকারিতা উন্নত করবে এবং রাষ্ট্রীয় সেবার মান বাড়াতে সহায়ক হবে; এছাড়া সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হওয়ায় তাদের জীবনমান উন্নয়ন জাতীয় অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল