ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
৩ মে থেকে সারাদেশে পাওয়া যাবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী ৩ মে থেকে সারাদেশে এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় আগামী ১২ মে থেকে বিশেষ টিকাদান কার্যক্রম চালু হবে। পরবর্তীতে ধাপে ধাপে এটি দেশের অন্যান্য অঞ্চলেও বিস্তৃত করা হবে।
রোববার (৫ এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, ৩ মে থেকে দেশের বাকি জেলা ও উপজেলাগুলোতে পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে, যাতে শিশুদের ঝুঁকি কমানো যায় এবং কোনো শিশু যেন হামের সংক্রমণের বাইরে না থাকে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তার মতে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যা করোনাভাইরাস মহামারির মতোই গুরুত্ব দিয়ে মোকাবিলা করা প্রয়োজন।
এদিকে একই দিনে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এসব উপজেলার মধ্যে রয়েছে- রাজশাহীর গোদাগাড়ী; ঢাকার নবাবগঞ্জ; মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ঝালকাঠির নলছিটি; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; চাঁদপুরের হাইমচর ও সদর; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; নওগাঁর পোরশা; গাজীপুর সদর; নেত্রকোণার আটপাড়া; শরীয়তপুরের জাজিরা; বরগুনা সদর; মাদারীপুর সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ; নাটোর সদর এবং যশোর সদরসহ বিভিন্ন এলাকা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)