ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুতিন ও এরদোয়ানের
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন। শুক্রবার টেলিফোনে আলাপকালে তারা এ বিষয়ে একমত হন বলে ক্রেমলিন জানিয়েছে।
এএফপি জানায়, এক মাসের বেশি আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর শুরু হওয়া সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, দুই নেতা অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা তুলে ধরে এমন সমাধানের ওপর জোর দিয়েছেন, যা সংশ্লিষ্ট সব দেশের বৈধ স্বার্থ রক্ষা করবে। তারা সতর্ক করেন, এ সংঘাত জ্বালানি, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় গুরুতর প্রভাব ফেলছে।
আলোচনায় কৃষ্ণসাগর অঞ্চলের নিরাপত্তা নিয়েও কথা হয়। এ সময় রাশিয়া অভিযোগ করে, ইউক্রেন রাশিয়া-তুরস্ক সংযোগকারী গ্যাস পাইপলাইন লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে। গ্যাজপ্রম জানায়, বৃহস্পতিবার ‘তুর্কস্ট্রিম’ পাইপলাইনে ইউক্রেনের একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরি, স্লোভাকিয়া ও সার্বিয়াসহ ইউরোপের কয়েকটি দেশ গ্যাস পায়।
রাশিয়ার দাবি, মার্চসহ একাধিকবার এ ধরনের হামলার চেষ্টা হয়েছে। অন্যদিকে, দীর্ঘ চার বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে। ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর রুশ হামলায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখো মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ ছাড়াই দুর্ভোগে রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত