ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অনলাইন ক্লাসে বৈষম্যের শিকার হবে প্রান্তিক শিক্ষার্থীরা: মহিলা জামায়াত
নিজস্ব প্রতিবেদক: দেশের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সরকারি প্রস্তাবকে ঘিরে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি তুলে ধরেন দলটির মহিলা বিভাগের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি নাজমুন নাহার নীলু।
বিবৃতিতে দলটির সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে বাস্তবতা বিবেচনা না করে অনলাইন ক্লাস চালুর উদ্যোগ গ্রহণ করা অযৌক্তিক।
তিনি বলেন, দেশের অনেক শিক্ষার্থী এখনো প্রযুক্তিগত সুবিধা, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং প্রয়োজনীয় ডিভাইসের অভাবে ভুগছে। এ পরিস্থিতিতে অনলাইন ক্লাস বাধ্যতামূলক করা হলে দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে এবং অনেকে শিক্ষার মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। করোনাকালীন সময়েও শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হয়েছিল, যার প্রভাব এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।
নূরুন্নিসা সিদ্দীকা আরও বলেন, শিল্পকারখানার মতো গুরুত্বপূর্ণ খাত যেমন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বন্ধ রাখা যায় না, তেমনি অনলাইন ক্লাস চালু করাও বিদ্যুৎ সাশ্রয়ের কার্যকর সমাধান নয়। বরং জ্বালানি খাতে অপচয়, দুর্নীতি ও অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। তিনি বলেন, শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীর মুখোমুখি যোগাযোগ এবং সহপাঠীদের পারস্পরিক মিথস্ক্রিয়া শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা অনলাইন ব্যবস্থায় পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, দেশের শিক্ষাখাত বর্তমানে সংস্কার ও পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ সময়ে শিক্ষার মানোন্নয়ন, পাঠদানের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষায় ফেরানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। অনলাইন ক্লাসকে বিকল্প হিসেবে প্রাধান্য দিলে সমস্যার স্থায়ী সমাধান হবে না।
সরকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নূরুন্নিসা সিদ্দীকা। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও কার্যকর পাঠদানের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান