ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
চট্টগ্রাম বন্দরে ভিড়ল ৩৪ হাজার টন ডিজেলবাহী জাহাজ
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। এর অংশ হিসেবে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
শুক্রবার দিবাগত রাতে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইড শিপিং লাইনস।
এর আগে একই দিন দুপুর ২টার দিকে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ নোঙর করে। ওই জাহাজটির স্থানীয় এজেন্টও প্রাইড শিপিং লাইনস।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর জ্বালানি সরবরাহ সচল রাখতে বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে ডিজেল নিয়ে দশম জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা