ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মেয়েকে নিয়ে হলে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র দেখতে পরিবারসহ প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডির একটি সিনেমা হলে তিনি ‘বনলতা এক্সপ্রেস’ উপভোগ করেন।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গুলশানের বাসভবন থেকে ধানমন্ডির জিগাতলায় অবস্থিত সীমান্ত সম্ভার প্রেক্ষাগৃহে যান তিনি। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তার আগমন ঘটে বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, সুস্থধারার চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার লক্ষ্যেই প্রধানমন্ত্রী সরাসরি হলে গিয়ে সিনেমাটি দেখেছেন। এতে দেশের নির্মাতা ও অভিনয়শিল্পীদের মধ্যে ইতিবাচক প্রেরণা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জানা গেছে, এবারের ঈদে আলোচিত সিনেমাগুলোর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ অন্যতম। প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তানিম নূর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি