ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচ সরাসরি দেখুন এখানে
স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গনে আজ নির্ধারিত হতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত মুখোমুখি হচ্ছে, যা ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
কখন ও কোথায় হবে এই মহারণ?
মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে আজ ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে খেলা।
ফাইনালের পথচলা: বাংলাদেশ বনাম ভারত
টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু করে তারা, এরপর ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে। সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
অন্যদিকে ভারতও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে। সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে তারা শক্ত অবস্থান নিয়েই শিরোপা লড়াইয়ে নামছে।
প্রতিশোধ নিতে মরিয়া বাংলাদেশ
গত কয়েক বছরে (২০২৩, ২০২৪ ও ২০২৫) ফাইনালে ভারতের কাছে হারের স্মৃতি এখনও তাজা বাংলাদেশের জন্য। তাই এবার শিরোপা জয়ের লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ দলটি। অধিনায়ক মিঠু চৌধুরী আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, “ভারতের বিপক্ষে খেলাটা আমরা উপভোগ করি, তবে এবার ট্রফি নিয়েই দেশে ফিরতে চাই।”
দলের ইংলিশ কোচ মার্ক কক্সও ৯০ মিনিটেই ম্যাচ নিষ্পত্তি করার লক্ষ্য নিয়েই দলকে প্রস্তুত করেছেন, যাতে টাইব্রেকারের ঝুঁকি এড়ানো যায়।
যেভাবে সরাসরি (Live) দেখবেন
ম্যাচটি ঘরে বসেই সরাসরি উপভোগ করার সুযোগ রয়েছে-
১. ইউটিউব লাইভ: ইউটিউবে “Sportzworkz” সার্চ করে সরাসরি খেলা দেখা যাবে।
২. অনলাইন প্ল্যাটফর্ম: কম ডাটা খরচে লাইভ দেখতে ভিজিট করা যাবে 24updatenews.com ওয়েবসাইট।
সরাসরি দেখতেক্লিক করুন এখানে
সর্বশেষ আপডেট
খেলার লাইভ আপডেট, স্কোর এবং অন্যান্য খবর পেতে অনলাইন প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
শেষ পর্যন্ত আজকের এই মহারণে জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জিতে শিরোপা ঘরে তুলতে পারবে কি না এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান