ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘কৃষক কার্ড’ কৃষি খাতে নতুন বিপ্লব ঘটাবে: প্রতিমন্ত্রী টুকু
নিজস্ব প্রতিবেদক: কৃষকদের জন্য নতুন সুবিধা নিশ্চিত করতে পহেলা বৈশাখে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন করেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি আয়োজকদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, কৃষিনির্ভর দেশের কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পহেলা বৈশাখের মতো ঐতিহ্যবাহী দিনে টাঙ্গাইল থেকে এর উদ্বোধন হওয়া স্থানীয়দের জন্য বিশেষ আনন্দের বিষয়।
তিনি জানান, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে যুক্ত। তাদের জন্য এই কর্মসূচি চালু করা হচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পরিদর্শন করা হয়েছে এবং সার্বিক আয়োজন নিশ্চিত করার কাজ চলছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, টাঙ্গাইলের ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় এই আয়োজনের গুরুত্ব অনেক। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কৃষক আন্দোলনের স্মৃতিবিজড়িত এই অঞ্চলে কৃষক কার্ডের উদ্বোধন একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
তিনি জানান, এদিন শুধু টাঙ্গাইলেই নয়, দেশের আরও ৯টি স্থানে একযোগে এই কার্যক্রম চালু হবে। পাইলট প্রকল্প হিসেবে শুরু হলেও ধীরে ধীরে দেশের সব কৃষকই এই সুবিধার আওতায় আসবেন।
অনুষ্ঠান ঘিরে টাঙ্গাইল জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলা, কৃষি মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন।
এ সময় কৃষি সচিব রফিকুল ই মোহাম্মদ, এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত প্রস্তুতির সার্বিক চিত্র তুলে ধরেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজেদের মতামত দেন এবং ইভেন্ট ব্যবস্থাপনার পরিকল্পনা উপস্থাপন করা হয়।
সভায় প্রধানমন্ত্রীর সফর সফল করতে এসএসএফ, কৃষি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।
অনুষ্ঠানের দিন প্রধানমন্ত্রী সরাসরি ১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেবেন। পাশাপাশি পৌর উদ্যানে পহেলা বৈশাখ উদযাপন এবং আউটার স্টেডিয়ামে কৃষি মেলার উদ্বোধন করবেন। এরপর তিনি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করে দোয়া মাহফিলে অংশ নেবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- গরু-মহিষ কোরবানি নিয়ে পশ্চিমবঙ্গে নতুন বিধিনিষেধ বহাল
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা