ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
২৭ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ধারাবাহিকতায় সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের জাহাজটি বন্দরে ভিড়ে। ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এই জ্বালানি সরবরাহ করেছে বলে জানিয়েছেন বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান।
বিপিসির চেয়ারম্যান জানান, নির্ধারিত আমদানি সূচি অনুযায়ী জাহাজ আসা অব্যাহত রয়েছে, ফলে চলতি মাসে জ্বালানি তেলের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, এপ্রিলে দেশের ডিজেলের মোট চাহিদা প্রায় চার লাখ টন। এর বিপরীতে চলতি মাসে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ১ লাখ ৬৫ হাজার থেকে ৬৮ হাজার টন ডিজেল আসার নিশ্চয়তা মিলেছে। পাশাপাশি প্রায় দেড় লাখ টন ডিজেল মজুদ রয়েছে বলেও জানা গেছে।
বিপিসি সূত্র আরও জানায়, নিয়মিত তেল সরবরাহকারী চীনের প্রতিষ্ঠান ইউনিপ্যাক সিঙ্গাপুর থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বর্তমানে পথে রয়েছে। আগামী শনিবার বা রবিবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে। সাধারণত প্রতি মাসে ১৫ থেকে ১৬টি জাহাজে করে জ্বালানি তেল দেশে আসে। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে এই আমদানি সূচি কিছুটা ব্যাহত হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ মার্চ) চট্টগ্রাম বন্দরে আরেকটি জাহাজে ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল আসে। ইউনিপ্যাক নামের চীনা প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী ‘এমটি গ্রান কুভা’ নামের জাহাজে এসব জ্বালানি সরবরাহ করেছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা