ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সংঘাত নিরসনে ইরানের সাবেক মন্ত্রীর ৫ প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক:ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিরসনে একটি নতুন ও দূরদর্শী শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ‘ফরেন অ্যাফেয়ার্স’-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। বর্তমানে কোনো সরকারি পদে না থাকলেও তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জারিফের এই উদ্যোগকে বিশ্লেষকরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।
জারিফের শান্তি প্রস্তাবের প্রধান ৫টি শর্ত:
১. পারমাণবিক অঙ্গীকার: ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেবে এবং ২০১৫ সালের চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৩.৬৭ শতাংশের নিচে নামিয়ে আনবে।
২. আঞ্চলিক কেন্দ্র গঠন: চীন ও রাশিয়ার সহযোগিতায় একটি যৌথ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপন করা হবে। ইরান তার সব সমৃদ্ধ ইউরেনিয়াম ও সংশ্লিষ্ট সরঞ্জাম সেখানে স্থানান্তর করবে।
৩. নিষেধাজ্ঞা প্রত্যাহার: যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইরানের ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং বৈশ্বিক অর্থনীতিতে ইরানকে সমান অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
৪. হরমুজ প্রণালী উন্মুক্তকরণ: ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে, তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকেও এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারের সমান সুযোগ দিতে হবে।
৫. অনাক্রমণ চুক্তি: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি আনুষ্ঠানিক অনাক্রমণ চুক্তি স্বাক্ষর হবে, যেখানে দুই দেশ একে অপরকে ভবিষ্যতে আক্রমণ না করার অঙ্গীকার করবে।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্বের সম্মতি ছাড়া জারিফ এমন প্রস্তাব প্রকাশ করতে পারতেন না বলে ধারণা করা হচ্ছে। সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্বাচনী সাফল্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও উল্লেখ করা হয়।
তবে এই প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে, তা এখনও স্পষ্ট নয়। জারিফ ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারকে ভূ-রাজনীতি ও পারমাণবিক বিষয় নিয়ে ‘অজ্ঞ’ বলে মন্তব্য করেছেন। অথচ ইরানে হামলা শুরুর ৪৮ ঘণ্টা আগেও তারা তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন বলে জানা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)