ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যে বার্তা দিলেন পুতিন
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্রিয় ভূমিকা রাখার আগ্রহ দেখিয়েছে রাশিয়া। এ বিষয়ে মস্কো যে কোনো ধরনের কূটনৈতিক প্রচেষ্টা ও মধ্যস্থতায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আলাপকালে পুতিন বলেন, উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি রাশিয়া ও মিশর উভয় দেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়। তিনি এই অস্থিরতা নিরসনে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানোর কথা জানান।
বৈঠকে পুতিন আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে চলমান এই সংঘাত দ্রুত সমাধানের পথে যাবে। তিনি গত ২ এপ্রিল দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দিকেও ইঙ্গিত করেন। ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়, রাশিয়া অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শান্তি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করতে চায়।
পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে এই ধরনের উদ্যোগের পাশাপাশি রাশিয়া তার কূটনৈতিক প্রভাব আরও জোরদার করতে চাইছে এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার কৌশল নিয়েই এগোচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত