ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কুয়েতের তেল পরিশোধনাগারে ইরানি ড্রোন হা/মলা
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের মিনা আল-আহমাদি তেল পরিশোধনাগারে আজ শুক্রবার (৩ এপ্রিল) ইরানি ড্রোন হামলার ঘটনায় আগুন লেগে গেছে। উদ্ধারকারীরা বর্তমানে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
কুয়েতি রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা কুনার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, হঠাৎ হামলার কারণে পরিশোধনাগারের একাধিক ইউনিটে আগুন ধরে যায়। এ ঘটনায় তেল উৎপাদন কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
একই সময়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড তাদের বার্তায় দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ফার্স নিউজের টেলিগ্রাম পোস্টে জানানো হয়েছে, বিমানটি ইরানের মধ্যাঞ্চলে উড়ার সময় লক্ষ্যবস্তু হয়ে ধ্বংস করা হয়েছে।
বার্তায় বলা হয়েছে, বিমানটি ‘সম্পূর্ণ বিধ্বস্ত’ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে পাইলটের অবস্থা বা নিরাপত্তা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানের মেহের বার্তাসংস্থা জানিয়েছে, বিমানটিতে পাইলট বের হতে পারেননি, কারণ বিধ্বস্ত হওয়ার গতি এতটাই দ্রুত ছিল যে তিনি বিমান ত্যাগ করতে পারেননি।
মধ্যপ্রাচ্যে এই হামলা ও বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়েছে, বিশেষ করে কুয়েতের তেল শিল্প ও আন্তর্জাতিক তেল সরবরাহকে কেন্দ্র করে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত