ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইরানের বৃহত্তম সেতু ধ্বংসের দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের আলব্রোজ প্রদেশের কারাজ শহরের কাছে অবস্থিত বি-১ সেতুতে হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় পরিচালিত ওই হামলায় অন্তত আটজন নিহত এবং প্রায় ৯৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলার ফলে সেতুটির মধ্যভাগ ধ্বংস হয়ে গেছে।
আলব্রোজ প্রদেশের প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় সেতুটির বড় অংশ বিধ্বস্ত হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, বি-১ সেতুটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতুগুলোর একটি।
প্রতিবেদনে বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পরিবহন সেতুটিতে অন্তত দুই দফা হামলা চালানো হয়। এতে সেতুর বড় বড় অংশ ভেঙে নিচে পড়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটির মাঝামাঝি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু অংশ ধসে পড়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলা শত্রুর নৈতিক পতন এবং পরাজয়ের প্রতিফলন। এ ধরনের হামলা ইরানের জনগণকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তেহরান ও কারাজ শহরের মধ্যে যানজট কমাতে এবং দেশের উত্তরাঞ্চলে যাতায়াত সহজ করতে সেতুটি নির্মাণ করা হচ্ছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত