ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

বাড়ল এলপি গ্যাসের দাম

২০২৬ এপ্রিল ০২ ১৫:১৭:৪৯

বাড়ল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক: এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) কমিশন এই নতুন মূল্য ঘোষণা করে। জানানো হয়েছে, আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে।

নতুন ঘোষণায় অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৬১ টাকা ৮৩ পয়সা থেকে বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। একই সময় অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।

নতুন মূল্য কার্যকর হওয়ার পর গৃহস্থালি ও পরিবহন খাতে এলপিজি ব্যবহারকারীদের ব্যয় বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

ডুয়া ডেস্ক: টানা তিন দিন ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার (২৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ... বিস্তারিত