ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
এপ্রিল মাসে তেলের সংকট হবে না: জ্বালানি বিভাগ
নিজস্ব প্রতিবেদক: দেশে চলতি এপ্রিল মাসে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, এপ্রিল মাসে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে বাংলাদেশ নিরাপদ অবস্থানে রয়েছে। তাই এই মাসে কোনো ধরনের সংকট হওয়ার সম্ভাবনা নেই।
মনির হোসেন চৌধুরী জানান, ইরান থেকে হরমুজ প্রণালী দিয়ে ছেড়ে আসা ছয়টি জাহাজের মধ্যে একটি অপরিশোধিত তেলবাহী জাহাজ রয়েছে। জাহাজটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারিতে কাঁচা তেলের ঘাটতির আশঙ্কা থাকবে না।
তিনি আরও বলেন, কেউ যদি অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি তেল মজুত না করে, তাহলে সরবরাহে কোনো সমস্যা হবে না। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে সবার সচেতন হওয়া প্রয়োজন।
তার মতে, জনগণের স্বার্থ বিবেচনায় সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে গত ৩ মার্চ থেকে দেশজুড়ে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু ১ এপ্রিলই উদ্ধার করা হয়েছে ২৫ হাজার ৫৩৭ লিটার তেল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ