ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রামেকে হামের ভয়াবহতা, আরও এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। একের পর এক শিশু আক্রান্ত হওয়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর ঘটনাও। সর্বশেষ বুধবার (১ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশুটির বাড়ি রাজবাড়ীর পাংশা এলাকায়। এর আগের দিন মঙ্গলবার (৩১ মার্চ) একই উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়, ফলে তিন দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনে।
রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের শিশু বিভাগে বর্তমানে হাম সন্দেহে বিপুলসংখ্যক রোগী ভর্তি রয়েছে।
শিশু বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে ১১৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে নতুন ভর্তি হয়েছে ২২ জন। এসব রোগীর বেশিরভাগই চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলার বাসিন্দা। তবে এর মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা গেছে, আক্রান্ত ও মৃত শিশুদের বড় একটি অংশের বয়স এক বছরের নিচে। বিশেষ করে ৫ থেকে ১২ মাস বয়সী শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
ডা. শঙ্কর কে বিশ্বাস আরও জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে হাসপাতালে কাজ শুরু করেছে। হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৪০ শয্যার একটি আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে এবং আরও একটি ওয়ার্ড প্রস্তুতের কাজ চলছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল