ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
খেলোয়াড়দের রাজনীতি না করে খেলায় মন দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সে মনোযোগী থাকার আহ্বান জানিয়ে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত না হওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে, ক্রীড়াবিদদের মূল পরিচয় হবে দেশের প্রতিনিধি হিসেবে, রাজনৈতিক পরিচয়ে নয়।
রোববার তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সবার প্রতি আমার একান্ত অনুরোধ—পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন এবং হবেন না। বরং ক্রীড়ানৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন, দেশের জন্য গৌরব ও সম্মান বয়ে আনবেন।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সময়ে ক্রীড়া কেবল শখ বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি এখন একটি পূর্ণাঙ্গ পেশা হিসেবে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয়েছে। হিসাববিজ্ঞান, প্রকৌশল বা আইন পেশার মতোই ক্রীড়াও একটি পেশা। বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও পিছিয়ে থাকতে পারে না; আমরা অবশ্যই এগিয়ে যাব।’
তিনি বলেন, ‘স্কুল পর্যায়ে যেভাবে গণিত, ইংরেজি, ভূগোল ও ইতিহাস পড়ানো হয়, তেমনি শিশুদের পছন্দ অনুযায়ী খেলাধুলাকেও গুরুত্ব দিতে চাই। তারা যে খেলাই পছন্দ করুক, সেটিতে দক্ষ হয়ে নিজেদের গড়ে তুলবে। এভাবে খেলাধুলাকে শিক্ষার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।’
তারেক রহমান বলেন, ‘যে ব্যক্তি কখনো পরাজয়ের মুখ দেখেনি, সে আসলে কোনো চেষ্টাই করেনি। জয়ী হতে হলে উদ্যোগ নিতে হয় এবং নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হয়।’
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে শতাধিক ক্রীড়াবিদকে বেতনকাঠামোর আওতায় এনেছে। রোববার অনুষ্ঠানে ১২৯ জন খেলোয়াড়ের হাতে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
ক্রিকেট বোর্ড স্বয়ংসম্পূর্ণ হওয়ায় ক্রিকেটাররা এই সুবিধার বাইরে থাকবেন। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আগামী এপ্রিল থেকে ধাপে ধাপে আরও ৫০০ জন খেলোয়াড়কে বেতনকাঠামোর অন্তর্ভুক্ত করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?