ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু কবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে হামের (Measles) প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগামী জুন মাস থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০১৮ সালের পর বড় কোনো টিকাদান ক্যাম্পেইন না হওয়ায় অনেক শিশু টিকার বাইরে থেকে গেছে, যা বর্তমান সংক্রমণের অন্যতম কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে টিকা সংগ্রহের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। মন্ত্রী বলেন, "আমরা পরিস্থিতি মোকাবিলা করছি। দ্রুত টিকা আমদানি করে জুন থেকে বিশেষ ক্যাম্পেইন শুরু হবে। যারা ভ্যাকসিন নেয়নি, তাদের মধ্যেই সংক্রমণ বেশি মারাত্মক হচ্ছে।"
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, এটি ছিল নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম আনুষ্ঠানিক স্বাস্থ্য বৈঠক। উভয় পক্ষ সংক্রামক রোগ মোকাবিলা ও মহামারি প্রস্তুতির জন্য পাঁচ বছর মেয়াদি একটি যৌথ কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। মন্ত্রী স্পষ্ট করে বলেন, "আমরা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে এই পরিকল্পনা তৈরি করছি। দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হবে, যা আগামী মে মাসের মধ্যে তাদের সুপারিশ চূড়ান্ত করবে।"
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের বন্ধ থাকা আইসিইউ মাত্র ১৮ ঘণ্টার মধ্যে সচল করা হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া রাজশাহী ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় নতুন ভেন্টিলেটর পাঠানো হয়েছে এবং আইসোলেশন ওয়ার্ডের সংখ্যা বাড়ানো হয়েছে। জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট