ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
আজ রাতেই ১৩৩ অধ্যাদেশে সিদ্ধান্ত আসতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অন্তর্বর্তী সরকারের আমলে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতেই আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এ বিষয়ে যাচাই-বাছাই কার্যক্রম দ্রুত এগোচ্ছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক আজ রাতেই অনুষ্ঠিত হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট কমিটি অধ্যাদেশগুলোর বিস্তারিত যাচাই-বাছাই করছে এবং প্রক্রিয়া অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, এখনো ২৪টি অধ্যাদেশ নিয়ে ঐকমত্য হয়নি। এসব বিষয় নিয়েই আজকের বিশেষ কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রায় ১৩ দিন বিরতির পর রোববার বিকাল ৩টায় আবারও শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ঈদ ও অন্যান্য ছুটির পর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু করা হয়। অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি