ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
বাংলা নববর্ষ ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মসূচি নির্ধারণ করেছে সরকার। এ উপলক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
রোববার (২৯ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় বাংলা নববর্ষ ১৪৩৩-এর জন্য প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী এবারের নববর্ষের প্রতিপাদ্য হলো ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’।
এছাড়া নববর্ষ উদযাপনকে সার্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে প্রাথমিক কিছু কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে এবং এ আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আরও সিদ্ধান্ত অনুযায়ী, ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে, যা সরকারি ও বেসরকারি টেলিভিশন এবং বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি চ্যানেলগুলো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ফিড ব্যবহার করে সম্প্রচার করবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে নববর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে। একইসঙ্গে ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমি, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠান আয়োজন করা হবে এবং এতে জাতীয়তাবাদ সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সম্পৃক্ত থাকবে।
সভায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে উদযাপনের আহ্বান জানানো হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, ঢাবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ছায়ানট প্রতিনিধি অধ্যাপক কাওসার হাসান টগর, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ প্রায় ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। পাশাপাশি অনলাইনে দেশের বিভিন্ন জেলা ও দপ্তরের প্রতিনিধিরাও যুক্ত হন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার
- এইচএসসি কেন্দ্রের ২০০ গজে প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা
- শেষ ১৬ তে ব্রাজিলের প্রতিপক্ষ কে, জানুন বিস্তারিত