ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডিতে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। একযোগে পদত্যাগ করেছেন দুই সহকারী প্রক্টর। তারা হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার।
রোববার (২৯ মার্চ) তারা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বরাবর নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অধ্যাপক মো. বজলুর রহমান চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেন। তবে সে সময় প্রশাসন তার আবেদন গ্রহণ করেনি। তিনি তখন বিভাগীয় একাডেমিক কার্যক্রম ও গবেষণার অতিরিক্ত চাপের কথা উল্লেখ করেছিলেন। পরবর্তীতে একই কারণ দেখিয়ে তিনি পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে অধ্যাপক বজলুর রহমান বলেন, গত ১ মার্চ থেকে তিনি প্রক্টরিয়াল বডির কোনো দায়িত্ব পালন করছেন না। বিভাগীয় কাজ ও গবেষণার চাপ বেড়ে যাওয়ায় দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। সহকর্মীদের সঙ্গে আলোচনা করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানান।
অন্যদিকে, প্রক্টরিয়াল বডির একমাত্র নারী সদস্য অধ্যাপক ড. পারভীন আক্তার ব্যক্তিগত অসুস্থতা, পারিবারিক ব্যস্ততা এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
এ বিষয়ে চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি পরবর্তী অনুমোদনের জন্য উপাচার্যের কাছে পাঠানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল