ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
এসএসসি পরীক্ষায় নকল ঠেকাতে ১১ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে অনিয়ম ও নকল ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের জন্য ১১ দফা বাধ্যতামূলক নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ ২০২৬) মাউশির এক অফিস আদেশে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিটি দেশের সব পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনাগুলো কার্যকর করা হচ্ছে।
আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা ঘিরে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে বলে জানানো হয়েছে। এজন্য মাঠপর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পরীক্ষা কেন্দ্র এবং কক্ষজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আগে থেকে অচল থাকা ক্যামেরাগুলো পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে এবং ধারণকৃত ভিডিও সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
এছাড়া প্রতিটি কক্ষে কাঁটাওয়ালা ঘড়ি স্থাপন, কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহায়তায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ হলে মোবাইল ব্যবহার করতে পারবে না।
পরীক্ষার্থীদের নকল প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে হলে প্রবেশ করাতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে নারী শিক্ষকের মাধ্যমে তল্লাশি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কেন্দ্রের প্রবেশপথে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টাঙিয়ে রাখার কথা বলা হয়েছে।
পরীক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে কেন্দ্রগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি স্পষ্ট করে জানিয়েছে, এসব নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা থেকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ