ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শিগগিরই ইরান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: ইরান ইসরায়েলে সংঘাতের ফলে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। চলমান উত্তেজনার মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র শিগগিরই সেখান থেকে সরে আসবে। রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র তার অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান, যাতে ইরানের সরকারকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করে দেওয়া যায়।
তিনি বলেছেন, প্রেসিডেন্ট আরও কিছু সময় ধরে এটি চালিয়ে যাবেন, যাতে আমরা সেখান থেকে বেরিয়ে আসার পর দীর্ঘ সময় আর ফিরে যেতে না হয়। আমাদের তাদের (ইরান সরকারকে) দীর্ঘ সময়ের জন্য কার্যত অক্ষম করে দিতে হবে এটাই উদ্দেশ্য।
ভ্যান্স স্বীকার করেন, এই সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়েছে, তবে তার মতে তা শিগগিরই কমে আসবে। তিনি বলেন, এটি একটি সাময়িক প্রতিক্রিয়া, কারণ শেষ পর্যন্ত এটি একটি স্বল্পমেয়াদি সংঘাত হতে যাচ্ছে।
তিনি আরও জানান, প্রেসিডেন্ট এ বিষয়ে খুব পরিষ্কার আমরা এক বছর বা দুই বছর পরও ইরানে থাকতে আগ্রহী নই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি