ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
যেসব বিষয়ে সিদ্ধান্ত হল ‘সংসদ কমিটি’র প্রথম বৈঠক
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের অধীন ‘সংসদ কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। বৈঠকে সংসদ সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, সেবা কার্যক্রম এবং নিরাপত্তা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।
সূত্র জানায়, বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ভবনের আসবাবপত্র দ্রুত তৈরি, মেরামত ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে প্রস্তুত করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি আসবাবপত্রের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৫০ ও ২৫১ নম্বর বিধি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনগুলোর সিভিল, ই/এম ও কাঠের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। শেরে-ই-বাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষের সংস্কার ও মেরামতের বিষয়টিও আলোচনায় আসে।
সংসদ সদস্যদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার পদায়ন বা সংযুক্তির বিষয়ে সুপারিশ করা হয়। একইসঙ্গে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভবনসমূহে প্রয়োজনীয় জনবল পদায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত ও সমাধানের জন্য গঠিত কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বৈঠকে সংসদের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একইসঙ্গে দেশের জনগণের কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
সংসদ ভবন মেডিকেল সেন্টারকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েও আলোচনা হয়। এতে কার্ডিয়াক চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ক্রয়, আইসিইউ অ্যাম্বুলেন্স, লাশবাহী ফ্রিজিং গাড়ি সংগ্রহ এবং স্বনামধন্য কোম্পানি থেকে ওষুধ ক্রয়ের সুপারিশ করা হয়।
বৈঠক শেষে চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, সংসদ অধিবেশন শুরুর আগে নিয়ম অনুযায়ী এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ বিরতির পর সংসদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে, তাই প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে।
তিনি জানান, ইতোমধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেলবাহী জাহাজ দেশে পৌঁছেছে এবং আরও চালান আসছে। পর্যাপ্ত মজুত থাকায় কোনো ঘাটতি নেই বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান এবং অতিরিক্ত মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন।
বৈঠকে কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা সংসদীয় অবকাঠামো ও সেবা কার্যক্রম উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড