ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
একটি চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও একটি চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কালোবাজারিরা তেল মজুত করে বাজারে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।
শুক্রবার সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সৌর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে চলমান গুজব ও উদ্বেগ প্রসঙ্গে কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে বর্তমানে তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই এবং নিয়মিতভাবেই বাজারে জ্বালানি পৌঁছাচ্ছে। তবে কিছু অসাধু চক্র তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে, যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এদিকে জ্বালানি তেল ক্রয়ে সাধারণ মানুষ সংযত না হলে আগামী ১০ দিনের মধ্যে পাম্পগুলোতে তেলের মজুত শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পাম্প মালিক সমিতি। তারা বলছে, অতিরিক্ত ভিড় ও অপ্রয়োজনীয় মজুত প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সংগঠনটির পক্ষ থেকে ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী তেল কেনার পাশাপাশি আতঙ্কিত হয়ে অতিরিক্ত সংগ্রহ না করার আহ্বান জানানো হয়েছে, যাতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান