ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
ফের দাম বাড়ল জ্বালানি তেলের
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সরবরাহ সংকট ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে ঘিরে অনিশ্চয়তা বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলছে তেলের দামে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ মার্চ) গ্রিনিচ মান সময় সকাল ১১টা ৩০ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রায় ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৮৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারসের দাম ২ দশমিক ২১ ডলার বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯০ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে।
এরআগে ইরানের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা পাঁচদিনের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধে বন্ধে ইরানের সাথে ‘খুবই কার্যকর’ আলোচনা হয়েছে বলে দাবি করেন তিনি। তার এই ঘোষনার জেরে সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১৫ শতাংশের বেশি কমে যায়।
সোমবার (২৩ মার্চ) গ্রিনিচ মান সময় সকাল ১১টা ৮ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম প্রায় ১৫ শতাংশ বা ১৭ ডলার কমে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে নেমে আসে। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারসের দাম ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়ায়।
মূলত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ছে। জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে ইরানের হুমকির কারণে জাহাজ চলাচল স্থবির হয়ে আছে।
এমন প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, ‘আমাদের একটি চুক্তি হওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে... এতে তেলের দাম আরও কমে যাবে। তবে কোনো কিছুর নিশ্চয়তা নেই; আমি কোনো কিছুর নিশ্চয়তা দিচ্ছি না’।
তবে ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি বা পরোক্ষ যোগাযোগ হয়নি বলে দাবি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যে সমঝোতার আলোচনার কথা বলেছেন, তা সঠিক নয়।’
মন্ত্রণালয় আরও বলেছে, ‘ইরান তার অবস্থানে অটল রয়েছে, আর তা হলো যুদ্ধের মাধ্যমে ইরানের লক্ষ্যসমূহ অর্জিত হওয়ার আগে যেকোনো ধরনের আলোচনা প্রত্যাখ্যান করা।’
এছাড়াও ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ হয়নি, এমনকি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়।’
তিনি আরও দাবি করেন, “ইরান উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবে—এমন সতর্কবার্তা পাওয়ার পরই ট্রাম্প ‘পিছু হটেছেন’।”
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের ফলে উপসাগরীয় অঞ্চলে তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে সৌদি আরব, ইরাক, আরব আমিরাত এবং কুয়েত উৎপাদন কমিয়ে দিয়েছে।
এছাড়াও ইরান বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহনের সমুদ্র পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় এই অঞ্চলে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে, যা তেলের বাজারকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এই যুদ্ধ এখন চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৬৬ ডলার।
বিসিএ রিসার্চ একটি প্রতিবেদনে বলেছে, ‘ইরান সংঘাতে সাময়িক উত্তেজনা হ্রাস দেখা গেলেও হরমুজকে ঘিরে অমীমাংসিত ঝুঁকি রয়ে গেছে। অব্যাহত হামলার ঝুঁকি এবং খবরের শিরোনামের অস্থিরতার কারণে, তেলের দাম কমার সময় এখনও আসেনি।’
এদিকে অস্ট্রেলীয় বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ম্যাকোয়ারি জানিয়েছে, যদি হরমুজ প্রণালীটি এপ্রিলের শেষ পর্যন্ত কার্যত বন্ধ থাকে, তাহলেও ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে। এর ফলে ২০০৮ সালের সর্বোচ্চ ১৪৭ ডলারের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ঝুঁকি অব্যাহত থাকলে বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা আরও বাড়তে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা