ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবি অধ্যাপক ড. মজিব উদ্দিন আর নেই
নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ আর নেই। মঙ্গলবার (২৪ মার্চ) ভোর রাত ৪টা ৫২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়স্বজন, শিক্ষার্থীসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
জানা গেছে, মরহুমের পরিবার ও নিকটাত্মীয়রা দেশের বাইরে থাকায় তার নামাজে জানাজা আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুর ১২টায় তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে আনা হবে, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা শ্রদ্ধা জানাবেন। এরপর বাদ জোহর কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’য় জানাজা শেষে তাকে রায়েরবাজার কবরস্থানে তার পিতা-মাতার কবরের পাশে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শোকবার্তায় তিনি মরহুমকে একজন সৎ, বিনয়ী ও নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক হিসেবে উল্লেখ করেন এবং শিক্ষা ও গবেষণায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান। একই সঙ্গে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ ১৯৬০ সালের ১ মার্চ পিরোজপুরের ভান্ডারিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৩ সাল থেকে তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক (SUNY), এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটি, লেবাননের বালামান্ড বিশ্ববিদ্যালয় এবং ফিজির ইউনিভার্সিটি অব সাউথ প্যাসিফিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা ও গবেষণায় অবদান রাখেন।
তার কর্মময় জীবন, শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা এবং আন্তর্জাতিক পর্যায়ে অবদান তাকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে এমনটাই মনে করছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি