ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ দিল চীন
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে দূতাবাস সতর্কবার্তা দিয়েছে। তাদের যত দ্রুত সম্ভব চীনে ফিরে যেতে বা নিরাপদ স্থানে অবস্থান নিতে বলা হয়েছে।
সোমবার চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা ও তীব্রতা বেড়ে গেছে। এর ফলে হতাহতের সংখ্যা ও সম্পত্তির ক্ষয়ক্ষতি বৃদ্ধি পেয়েছে। এছাড়া সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় মানুষ আহত হওয়ার ঘটনাও ঘটছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, চীনা নাগরিকদের বিমানবন্দর, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড কর্তৃক জারি করা নিরাপত্তা নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা নাগরিকদের বাসস্থান ও কর্মস্থলের নিকটবর্তী বোমা আশ্রয়কেন্দ্রে প্রবেশাধিকার নিশ্চিত করতে এবং সাইরেন শোনামাত্র তাৎক্ষণিকভাবে আশ্রয় নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
এছাড়া, বুধবার মিশরের দক্ষিণ সিনাই প্রদেশের তাব্বা সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে হংকং, ম্যাকাও ও তাইওয়ানসহ চীনা নাগরিকদের একটি দলকে সরিয়ে নেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর